| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান ক্রিকেটে নতুন গতিদানবের আগমণী বার্তা!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১৮:১৪:৪৯
পাকিস্তান ক্রিকেটে নতুন গতিদানবের আগমণী বার্তা!

গতকাল পিএসএলে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্লাডিয়েটর্স এবং মুলতান সুলতানস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদম খারাপ হয়নি কোয়েটার। কিন্তু ষষ্ঠ ওভারে এসে হুট করেই খেলার মোড় ঘুরিয়ে দেন ইহসানউল্লাহ। একের পর এক ঝড়ো গতির বোলিংয়ে ব্যাটারদের দিশেহারা করে তোলেন ২০ বছর বয়সী এ পেসার।

ওইম্যাচের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে সরফরাজ আহমেদের উইকেট তুলে নেন ইহসান। অষ্টম ওভারে আবারও ইহসানের ঝড়। এবার পরপর দুই বলে জেসন রয় এবং ইফতিখার আহমেদকে ফেরান তরুণ এ পেসার, রান দেননি একটিও। ৪৬ রানে ৫ উইকেট হারানোর পর ধুঁকতে থাকা কোয়েটাকে এগিয়ে নিচ্ছিলেন অভিজ্ঞ উমরান আকমল এবং মোহাম্মদ নেওয়াজ।

ইহসানউল্লাহ হাত থেকে বাঁচার কোনো সুযোগই পায়নি কোয়েটা। ১৩ তম ওভারে বোলিংয়ে এসে আবারও দুই উইকেট নিয়ে কোয়েটার সম্মানজনক সংগ্রহ পাওয়ার সুযোগটাও নষ্ট করে দেন তিনি।

ইহসানউল্লাহ ঘণ্টায় ১৫২.৬ কি.মি. গতিতে বল ছুঁড়ে এবারের পিএসএলের সবচেয়ে বেশি গতির বলের রেকর্ডটাও নিজের করে নেন। আর তাতেই পাওয়া গেছে, পাকিস্তান ক্রিকেটে নতুন গতিদানবের আগমণী বার্তা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...