| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে বাংলাদেশে আসছেন হাথুরুসিংহে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১৩:৩৯:১৫
রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে বাংলাদেশে আসছেন হাথুরুসিংহে

আসল ব্যাপার হলো বিসিবিকে খসাতে হবে বেশ মোটা অংকের টাকা, আগের মতোই রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে বাংলাদেশে আসছেন হাথুরুসিংহে।

জানা গেছে, বিসিবির সাথে চুক্তি অনুযায়ী প্রতি মাসে ২৫ হাজার ডলার (বাংলাদেশি টাকা প্রায় ২৬ লক্ষ) বেতন পাবেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে তার সাথে যোগ হবে আরো কিছু বোনাস। যেমন কোন বড় দলের বিপক্ষে সিরিজ অথবা টেস্ট ম্যাচ জিতলেই বোনাস পাবেন চন্ডিকা হাথুরুসিংহে।

উপরন্তু, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন করতে পারলে বড় ধরনের বোনাস পাবেন চন্ডিকা হাথুরুসিংহে। তিনি যদি বাংলাদেশকে কোন শিরোপা এনে দিতে পারেন যেমন ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, অথবা টেস্ট চ্যাম্পিয়নশিপ তাহলে চার মাসের বেতন সমান প্রায় ১ লাখ ডলার পুরস্কার পাবেন হাথুরুসিংহে। আর ফাইনালে তুলতে পারলে পাবেন ৫০ হাজার ডলার।

এছাড়াও সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালের জন্যেও আর্থিক পুরস্কার পাবেন হাথুরুসিংহে। বাংলাদেশকে আইসিসির কোনো ইভেন্টে ককোয়ার্টার ফাইনালে তুলতে পারলে সাড়ে ১২ হাজার ও সেমিফাইনালে তুলতে পারলে হাথুরাসিংহে পাবেন ২৫ হাজার ডলার পুরস্কার।

দলকে এশিয়া কাপে চ্যাম্পিয়ন করতে পারলে, ২৫ হাজার ডলার পাবেন। ব্যর্থ হলেও পাবেন ১৫ হাজার ডলার।

এখানেই শেষ নয়, আরও রয়েছে, টেস্ট জয়ে ২ হাজার ডলার, ওয়ানডেতে ১০০০ ও টি-টোয়েন্টি সিরিজ জয়ে থাকবে ৫০০ ডলার পুরস্কার।

ভ্রমণের জন্য পাবেন, প্রতি বছর ২৫ হাজার ডলার মূল্যের একটি বিমান টিকিট।

রয়েছে আরও অনেক সুযোগ-সুবিধা। ছুটিও পাবেন হাথুরুসিংহে। বছরে ছুটি পাবেন ৪৫ দিন।

সুবিধার অন্ত নেই, থাকার জন্য ফ্লাট বাসা ও যাতায়াতের জন্য পরিবহনও পাবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...