| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যান সিটি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১১:১৬:২২
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যান সিটি

ম্যাঞ্চেস্টার সিটি এবার আর্সেনালের বিরুদ্ধে ১-৪-১-৪-১ ফর্মেশনে দল নামান পেপ গুয়ার্দিওয়ালা। অন্যদিকে আর্সেনাল কোচ মিকেল আর্টেটা ১-৪-৩-৩ ফর্মেশনে দল নামান। গত ম্যাচে ড্রয়ের পর এই ম্যাচে হারের মুখ দেখতে হল আর্টেটার দলকে।

ম্যাচের ২৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন কেভিন ডি'ব্রুইন। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্সেনাল। অবশ্য কিছুটা হলেও ম্যাচের মধ্যে ফিরতে সক্ষম হয় তারা। প্রথমার্ধের একেবারে শেষে ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান বুকায়ো সাকা। ১-১ শেষ হয় প্রথমার্ধের খেলা।

দুই দলই বিরতির পর আপ্রাণ চেষ্টা চালায় গোল করার জন্য। কিন্তু দুই দলের শক্ত ডিফেন্সকে বধ করে এগিয়ে যেতে পারেনি কেউই। তবে দুই দলই অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে। একটা সময় মনে হয়েছিল, এই ম্যাচ ড্রয়ের দিকে যেতে পারে। কিন্তু ৭০ মিনিটের পরই ম্যাচে পরিস্থিতি পুরোপুরি ভাবে বদলে যায়।

ম্যাচের ৭২ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান জ্যাক গ্রিলিশ। এগিয়ে যায় সিটি। এরপর আর কোনও ভাবেই ম্যাচে ফিরতে পারেনি আর্সেনাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৮২ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন আর্লিং হ্যালান্ড। এই গোলের সঙ্গে সঙ্গে জয় নিশ্চিত করে ফেলে ম্যান সিটি। ফলে আর্সেনাল আর কোনও ভাবেই ম্যাচে ফিরতে পারেনি। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে প্রিমিয়র লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিল ম্যান সিটি। দ্বিতীয় স্থানে আর্সেনাল। সিটির সংগ্রহ ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট। অন্যদিকে আর্সেনালের সংগ্রহ ২২ ম্যাচে ৫১ পয়েন্ট। গোল পার্থক্যে আর্সেনালের থেকে এগিয়ে ম্যান সিটি।

আর্সেনাল কোচ জানান, 'শেষ দুই ম্যাচে আমাদের ফলাফল নিয়ে মোটেই খুশি নই। এই ম্যাচে হার আমাদের অনেক কিছু শেখাল। আমরা অনেক গোলের সুযোগ নষ্ট করেছি। ফলে অযুহাত দেওয়ার কিছু নেই। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...