আজকের বিপিএলের ফাইনালে বিশাল পুরস্কারের ছড়াছড়ি
আজকের ফাইনাল ম্যাচে থাকছে বিশাল পুরস্কার।
এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য এবার থাকছে বিশাল অঙ্কের পুরস্কার। গত বছর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ২ লাখ টাকা পেলেও এবার পাচ্ছেন ১০ লাখ টাকা। এছাড়া সেরা ফিল্ডার ৩ লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ৫ লাখ টাকা করে পুরস্কার পাবেন।
দুই কোয়ালিফায়ার ম্যাচে ২ লাখ টাকা করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। লিগ পর্বে এ পুরস্কার ছিল ১ লাখ টাকা। আজকের ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা পুরস্কার।
তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে কুমিল্লার। শক্তির বিচারে কুমিল্লার থেকেও পিছিয়ে নেই মাশরাফির সিলেট। বিভিন্ন দলের হয়ে এখন পর্যন্ত চারটি বিপিএল শিরোপা জিতেছেন মাশরাফি।
