| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ নতুন দুই অধিনায়ক পেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১০:১৯:৩৬
ওয়েস্ট ইন্ডিজ নতুন দুই অধিনায়ক পেল

কে পেলেন নতুন অধিনায়কের দায়িত্ব? ওয়ানডেতে নেতৃত্বের ভার পড়েছে শাই হোপের কাঁধে। একই সঙ্গে টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন রোভম্যান পাওয়েল। আগামী মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার।

হোপ এর আগে দুই দফা ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের পর ২০২২ সালে তিনি এই দায়িত্ব পান। ২৯ বছর বয়সী এই তারকা ২০১৬ সালে অভিষেকের পর থেকে ১০৪টি ওয়ানডে খেলেছেন। ৯৯ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৪ হাজার ৩০৮ রান। সেঞ্চুরির পাশাপাশি ১৩ ইনিংসে ২১টি হাফ সেঞ্চুরিও করেছেন এই ব্যাটসম্যান।

আবার ওয়েস্ট ইন্ডিজের তত্ত্বাবধায়ক অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন রোভম্যান পাওয়েল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। তার অধিনায়কত্বে গত বছর শিরোপা জিতেছিল জ্যামাইকা তালাওয়াহস। এছাড়া পাওয়েলের নেতৃত্বে গত নভেম্বরে সুপার ফিফটি কাপ জিতেছে জ্যামাইকা স্করপিয়ন্স ইউনাইটেড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...