| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন ইমরুল কায়েস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৮:৪০:১৫
বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন ইমরুল কায়েস

কিন্তু তাতেও নিরুৎসাহিত হয়নি কুমিল্লা। দলকে আবারো ফাইনালে নিয়ে গেলেন ইমরুল। বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। মোহাম্মদ রিজওয়ান, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণের মতো তারকারা এবার খেলেছেন ইমরুলের দলে।

তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বিশ্বজুড়ে ঘুরে বেড়ায়। এমন তারকাকে কীভাবে সামলাবেন ইমরুল? আজ মিরপুরে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। “আমি কুমিল্লাতে তিন বছর অধিনায়কত্ব করেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে দুই বছরে যত বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলেছি”

ইমরুল বলেন, “আর যত বড় খেলোয়াড় তাদের মানসিকতাটা আসলে বড় হয়; কাছ থেকে দেখেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা এসেই যেভাবে আমাদের সঙ্গে কাজ করে, আমাদের সঙ্গে কথা বলে। প্রথম বছর ডু প্লেসি নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, ওকে কীভাবে হ্যান্ডেল করবো। ও এসেই আমার সঙ্গে যেভাবে যত সহজে মানিয়ে নিয়েছে, আমি খুব অবাক হয়েছিলাম।”

তিনি আরও বলেন, “আমার কাজটা খুব সহজ হয়ে গিয়েছিল। এ বছর রিজওয়ানকেও দেখবেন। রিজওয়ান যখন আসে আমাকে কিন্তু খুব সম্মান দিয়েছে মাঠে ও মাঠের বাইরেও। ও আমাকে সবসময় বলতো অধিনায়ক এই কাজগুলো করলে মনে হয় ভালো হয়, ওই কথাগুলো আমি নিয়েছি। আমাদের দলের জন্য ভালো হয়েছে। যেটা বললাম ভালো খেলোয়াড়ের ভালো মানুষও হতে হয়, না হলে জিনিসটা কঠিন।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...