| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন অশ্বিন-জাদেজারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৮:১৭:২৫
র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন অশ্বিন-জাদেজারা

এর ফলে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উপরে উঠে এসেছেন অশ্বিন। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন জাদেজা।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাত্র তিন দিনে ইনিংস ও ১৩২ রানে হেরেছে অস্ট্রেলিয়া। সেই টেস্ট দিয়ে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জাদেজা। প্রথম ইনিংসে তিনি স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনের উইকেটসহ ৫ উইকেট নেন। ব্যাট হাতে খেলেন ৭০ রানের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে বল হাতে আরও দুই উইকেট নেন তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে জাদেজা চার ধাপ উপরে উঠে ১৬তম স্থানে পৌঁছেছেন। বরাবরের মতো আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অলরাউন্ড পারফরম্যান্স তার রেটিং ৫৫ পয়েন্ট বাড়িয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের গুরকেশ মতি জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়েছিলেন। মতি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৭ রানে ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৬ উইকেট নিয়েছিলেন। মতিও ম্যাচে ৯৯ রানে ১৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েন।

এই তরুণ স্পিনার ৭৭ স্থানে উঠে ৪৬ নম্বরে পৌঁছেছেন। মাত্র তিনটি টেস্ট খেলেছেন এই স্পিনার। তরুণ ব্যাটসম্যান তেজনারায়ণ চন্দ্রপাল ২৮ ধাপ এগিয়েছেন। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন তিনি।

নাগপুর টেস্টে কঠিন উইকেটে ব্যাট হাতে ১২০ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। এই সেঞ্চুরিতে তিনি দুই ধাপ এগিয়ে ৮ম স্থানে পৌঁছেছেন। সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। এতে ওয়ার্নার ৬ ধাপ ও খাজা ২ ধাপ নেমে যান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...