| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাফল্যের কলাকৌশল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১১:৩৫:১৫
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাফল্যের কলাকৌশল

বাংলাদেশ প্রিমিয়ার লীগে ৫ আসরে অংশ নিয়ে তিনবারই চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের সফলতম দলটি, অপেক্ষায় আরও একটি শিরোপা নিজেদের নামের পাশে যোগ করার। টানা ১০ জয়ে ফাইনালে ওঠা দলটি, শেষ ম্যাচেও নামবে ফেবারিট হিসেবে।

একদিন বিশ্রামের পর ঐচ্ছিক অনুশীলনে কুমিল্লার অধিকাংশ খেলোয়াড়ই ছিলেন অনুপস্থিত। আপাতত প্রতিপক্ষের কথা না ভেবে দলটির লক্ষ্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করে নেয়া।

কুমিল্লার ক্যারিবিয়ান তারকা জনসন চার্লস বলেন, 'সত্যিটা বললে প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা মূলত নিজেদের দিকেই মনোযোগ দিচ্ছি এবং শতভাগ দেয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত দলের সবার প্রস্তুতি ঠিকঠাক। আশা করছি, ফাইনালে সবাই আরও ভালো খেলবে।'

জনসন চার্লস বলেন, 'আমরা রিজওয়ানকে হারিয়েছি, খুশদিলকেও পাচ্ছি না। তবে এখন মঈন দলের সঙ্গে যোগ দিয়েছেন। টপ অর্ডারে একজন বাঁহাতির অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলে বাড়তি শক্তি যোগ করবে এবং আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।'

প্রথম তিন ম্যাচে জয় পাওয়া কুমিল্লা প্রথম দল হিসেবে ফাইনালে পা রেখেছে। জনসন চার্লস মনে করেন, ড্রেসিংরুমের বোঝাপড়া আর পেশাদারত্বটাই দলের এমন সাফল্যের পেছনের কারণ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...