| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের কারণ জানালেন জ্যোতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১৯:৩০:৪৯
টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের কারণ জানালেন জ্যোতি

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৭ উইকেটের ব্যবধানে হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। ২০ ওভারের বিশ্বকাপে এটি বাংলাদেশ নারী দলের ১৩তম হার।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে ৬ ওভারে ২ উইকেটে ৪৮ রান তোলে। প্রথম ১০ ওভারে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭২ রান। এরপর ব্যাটিং ব্যর্থতায় নিয়মিত আসা-যাওয়ায় মেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৬ রানের পুঁজি পায় তারা। রান তাড়ায় ২৫ রান তুলতেই তিন ব্যাটারকে হারায় লঙ্কানরা। চাপে পড়েও দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় তুলে নেয় লঙ্কানরা। দিনের আরেক ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত।

জ্যোতি হারের কারণ বিশ্লেষণ করে জনান, ‘পাওয়ার প্লের সময় আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর আমরা কোনো বাউন্ডারি পাইনি। এরই মূল্য দিতে হয়েছে। আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লের এ ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের।’ পাওয়ার প্লেতে ছক্কা মারতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। ছিল ১০টি চারের মার। এরপর আর কোনো বাউন্ডারির দেখা মেলেনি।

জ্যোতি দুর্বলতাগুলো কাটাতে করণীয় সম্পর্কে বলেন, ‘আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লের এ ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের। শেষদিকে আমরা উইকেটও বেশি হারিয়েছি।’ তিন উইকেটের সবকটি নেওয়া উদীয়মান পেসার মারুফা আক্তারকে নিয়ে উচ্ছ্বসিত নিগার, ‘মারুফা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। সে মাত্রই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে এসেছে এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা দেখিয়েছে।’ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বড় ম্যাচ ঘিরে পরিকল্পনা জ্যোতিদের, ‘আমরা এখন অস্ট্রেলিয়াকে নিয়ে ভাবছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...