| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসির অনুপ্রেরণায় ২০২৬ বিশ্বকাপ খেলতে চায় নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১৮:৩৫:৩৬
মেসির অনুপ্রেরণায় ২০২৬ বিশ্বকাপ খেলতে চায় নেইমার

কাতারে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল। এরপর জাতীয় দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

নেইমার জানান, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসতে চলা ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছে আছে তার। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১২৪ ম্যাচ খেলেছেন তিনি। এই সংখ্যাটা আরও বড় করতে চান এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।

বিশ্বকাপ জেতার স্বপ্ন যে এত সহজে নষ্ট হতে দেবেন না, সেই ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, 'আমি বছর ধরে ধরে এগোবো। আর অবশ্যই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখি।' এর আগে ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলেছেন নেইমার। কিন্তু এখনও স্বপ্নের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার।

নেইমারের ক্লাব সতীর্থ মেসি এবার কাতারের অধরা সেই শিরোপা জয় করেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডকেও দীর্ঘ পথ পেরিয়ে সাফল্য পেতে হয়েছে। মেসির সাফল্য দেখে নিজেও অনুপ্রেরণা পাচ্ছেন বলে জানিয়েছেন নেইমার। তিনি বলেন, 'মেসি সবসময় অনুপ্রেরণা। সে সবসময় আমাকে সহায়তা করেছে এবং উৎসাহ দিয়েছে। অবশ্যই, ৩৫ বছর বয়সে তাকে (সাফল্য পেতে) দেখে, আমিও এটা নিয়ে ভাবছি।'

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথমে লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে ফরাসি জায়ান্টদের জার্সিতে মাঠে নামবেন নেইমার। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরছেন আক্রমণভাগে তার বাকি দুই সঙ্গী মেসি ও এমবাপ্পে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...