| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএলের সেমিফাইনালে সিলেট ও রংপুর মুখোমুখি জেনে নিন সময়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১৩:২৪:০৬
বিপিএলের সেমিফাইনালে সিলেট ও রংপুর মুখোমুখি জেনে নিন সময়

গত ১২ ফেব্রুয়ারি প্লে অফের প্রথম দিনে সিলেট এবং রংপুরের ভাগ্যে ভিন্ন দুই ফলাফল ছিল। এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে জিতে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সোহানের দল। অন্য ম্যাচে সিলেট প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।

সেদিনই প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে কুমিল্লা। এ নিয়ে চতুর্থবারের মতো শিরোপার জন্য লড়াই করছে দলটি। অন্যদিকে সিলেটের সামনে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতার সুযোগ রয়েছে। দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার সুযোগ রয়েছে রংপুরের সামনে।

আজকের আসরে বিশ্লেষকদের মতে, বিপিএলের আট আসর শেষে সাফল্যের বিচারে সিলেটের চেয়ে এগিয়ে রংপুরই। দলটি ২০১৭ সালে ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে জিতেছিল প্রথম শিরোপা। অবশ্য সে আসরে রংপুরের অধিনায়ক ছিল সিলেটেরই বর্তমান অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

এদিকে, সিলেট বরাবরই বিপিএলের সবচেয়ে দুর্বল দলের একটি। এবারের আসরে মাশরাফীর নেতৃত্বে চিত্র বদল হয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো বিপিএলের গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে দলটি। এবার তো অলিখিত সেমিফাইনালের সামনেই মাশরাফীরা।

সিলেট ও রংপুর দুদলই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে। রংপুর-সিলেট দুই দলেরই দেশি ক্রিকেটাররা পারফর্ম করেছে টুর্নামেন্টজুড়ে। এর পাশাপাশি ফাইনালের লক্ষ্যে দুই দলই নামি দামি বিদেশি তারকা ক্রিকেটারকে এনেছে বিপিএলের মঞ্চে।

অলিখিত সেমিফাইনালের দিন চোখ থাকবে সিলেটের তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্তদের দিকে। রংপুরকে ম্যাচ জেতাতে পারেন লোকাল ক্রিকেটার অধিনায়ক সোহান, শামীম পাটওয়ারি কিংবা রনি তালুকদাররা।

তবে সন্ধ্যা ৬.৩০ টায় শুরু হওয়া খেলাটি যে দল ভালো খেলবে তারাই হবে কুমিল্লার বিপক্ষে ফাইনালিস্ট। সে ফাইনালিস্ট হওয়ার দৌড়ে কে হাসবে শেষ হাসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...