| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৭১ রানের ব্যাটিং তাণ্ডব দেখে শামীমকে বিশেষ উপহার দিলেন নিকোলাস পুরান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১০:৩৪:৩৮
৭১ রানের ব্যাটিং তাণ্ডব দেখে শামীমকে বিশেষ উপহার দিলেন নিকোলাস পুরান

রংপুরের এই ব্যাটসম্যান শামীমের ৭১ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে ১২ ফেব্রুয়ারি সাকিব আল হাসানের বরিশালকে ৪ উইকেটে হারিয়ে বিপিএল থেকে বিদায় করে শিরোপার দৌড়ে টিকে থাকে রংপুর। বরিশালের বিপক্ষে সেই ম্যাচে জয়ের জন্য রংপুর একাদশে ভেড়ানো হয়েছিল নিকোলাস পুরানকে।

কিন্তু দলের অন্য এক তারকা ক্যারিবিয়ান ব্যাটসম্যান বরিশালের বিপক্ষে করতে পেরেছেন ৮ বলে মাত্র ৫ রান। নিজে ভালো খেলতে না পারলেও বরিশালের বিপক্ষে অনবদ্য এক ইনিংস খেলা শামীমকে দারুণ এক উপহার দিয়েছেন পুরান।

আসরের অন্যতম শক্তিশালী দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে অলিখিত সেমিফাইনালের আগে পুরান প্লে অফের এলিমিনেটরের সেরা খেলোয়াড় শামীমকে দিয়েছেন নিজেরই একটি ব্যাট। বড় ভাই পুরানের থেকে ‘এসএস’ কোম্পানির ব্যাটটি পেয়ে ধন্যবাদ জানাতে ভুলেননি শামীম।

শামিম নিজের ফেসবুক পেজে পুরানের সঙ্গে ব্যাটটি নিয়ে ছবি দিয়ে শামীম লেখেন, ‘এই বিশেষ উপহারের জন্য আপনাকে ধন্যবাদ ভাই!’

এবারের বিপিএলে পুরান কেবল প্লে অফের ম্যাচগুলো খেলার জন্যই রংপুর রাইডার্স টিমে যোগ দিয়েছেন। আইএল টি-টোয়েন্টি খেলে বিপিএলে এসেছেন এই ক্যারিবিয়ান তারকা। টুর্নামেন্টটিতে ক্যারিবিয়ান তারকা এমআই এমিরেটসের হয়ে ১০ ম্যাচে করেছিলেন ৫০.৭১ গড়ে ৩৫৫ রান। যেখানে ২০টি চারের সঙ্গে ছিল ২৩টি ছয়ের মার। স্ট্রাইক রেটও ছিল ১৪০ এর বেশি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...