পিএসজি চরম হার, ড্রেসিংরুমে নেইমারের তোলপাড়ে তছনছ
গত ১১ ফেব্রুয়ারি শনিবার মোনাকোর বিরুদ্ধে পিএসজির হারের পরেই নেইমার নাকি ঝামেলায় জড়ান একাধিক সতীর্থদের সঙ্গে। শুধু তাই নয় এছাড়াও সেই সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পিএসজি ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে।
এই বিষয় নিয়ে ফরাসি প্রচারমাধ্যম ল্য ইকুয়েপ-এ এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের নিশানায় পর্তুগিজ তারকা ভিতিনহা এবং তরুণ স্ট্রাইকার হুগো একতিকে। ম্যাচের পরে দুজনের উদ্দেশ্যেই ক্ষোভ উগরে দেন তিনি।
গেট ফুটবল নিউজ ফ্রান্স-এ অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, মোনাকোর কাছে হারের পরেই ক্যাম্পোস ফুটবলারদের একহাত নেন। মাঠে আগ্রাসন দেখাতে না পারার অভিযোগ তোলেন। যদিও নেইমার এবং মার্কুইনহোস ক্যাম্পোসের এমন অভিযোগে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন।
ম্যাচের পর কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের স্বীকার করে নেন, দলের মধ্যে তীব্রতার অভাব রয়েছে। ফুটবলারদের একহাত নিয়ে ফরাসি হেড কোচ বলে দেন, “দলের মধ্যে তীক্ষ্ণতার অভাব রয়েছে। এটাই দলের বর্তমান অবস্থা। এটা মোটেই লুকোতে পারব না। এটা অদ্ভুত তবে এটাই সত্যি। পিএসজি ম্যানেজার হিসাবে এমনটা বলা উচিত নয়। তবে এটাই প্রকৃত বাস্তব।”
ফ্রেঞ্চ কাপের প্রি কোয়ার্টার ফাইনালে আগের ম্যাচেই হেরে বসেছিল পিএসজি। বুধবার মার্সেইয়ির কাছে হারতে হয় প্যারিসের তারকা খচিত ক্লাবকে। এবার লিগা ওয়ানে ফিরেও হার হজম করল পিএসজি। মোনাকোর কাছে ১-৩ গোলে বিধ্বস্ত হতে হয় প্যারিসের ক্লাবটিকে। চোটের জন্য লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে দুজনেই অনুপস্থিত ছিলেন। দলকে বাঁচানোর দায়িত্বে ছিলেন নেইমার। আক্রমণে নেইমারের সঙ্গে ছিলেন হুগো একতিকে। তবে নেইমার একা দলের হার রুখতে পারেননি।
সামনেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচে নামতে হবে পিএসজিকে। তার আগেই দলের এমন হতাশাজনক পারফরম্যান্স চিন্তায় রেখেছে ক্লাব ম্যানেজমেন্টকে। নতুন বছরে এই নিয়ে তৃতীয় হার হজম করল পিএসজি। কিলিয়ান এমবাপে এমনিতেই চোটের কারণে ছিটকে গিয়েছেন। আরও এক সপ্তাহ খেলবেন না তিনি। মেসিরও হালকা চোট রয়েছে। এমন অবস্থায় দলের ত্রাতা হতে ব্যর্থ নেইমার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
