দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে যোগ দিচ্ছেন আরেক তারকা ক্রিকেটার
অজি দলের প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন, "দিল্লি টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন কুনম্যান। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হতে পারে তার। পারিবারিক কারণে ছুটি নিয়ে দেশে ফিরে যাচ্ছেন লেগস্পিনার মিচেল সোয়েপশন। ফলে বিকল্প হিসেবে আনা হচ্ছে বাঁহাতি এই স্পিনারকে।"
অবে অবাক করা বিষয় হল ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে ২৬ বছর বয়সী কুনম্যানের। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪টি ওয়ানডে খেলেছেন তিনি। শিকার করেছেন ৬ উইকেট। আগামী শুক্রবার দিল্লিতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট।
