| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হঠাৎ সাংবাদিকদের উপর ক্ষেপলেন উমর আকমল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৩ ১২:৫৪:২৫
হঠাৎ সাংবাদিকদের উপর ক্ষেপলেন উমর আকমল

ক্রিকেটীয় বিভিন্ন বিষয়ে মনোযোগ দেওয়ার থেকে টিকটকেই বেশি সময় দেন তিনি, এই ব্যাটারকে নিয়ে এমন অভিযোগ শোনা যায় নিয়মিতই। তাছাড়া পারফরম্যান্সের গ্রাফটাও নিম্নমুখী।

নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ পাক্রিকেট মাঠে ২২ গজ ছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকতে দেখা যায় পাকিস্তানি তারকা ক্রিকেটার উমর আকমলকে। তবে সব থেকে বেশি দেখা যায় বিশেষ করে টিকটকে। এই মাধ্যমে প্রায় ৮ লাখের মতো অনুসারী রয়েছে পাকিস্তানি এই ব্যাটারের।কিস্তান সুপার লিগের এবার কোয়েট্টা গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন উমর। সেজন্য প্রস্তুতি নিচ্ছেন বেশ জোরেসরেই। অনুশীলনে ফাঁকে সংবাদ সম্মেলনে তার টিকটকে ভিডিও আপলোড করা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। যা শুনে মেজাজ হারিয়ে ফেলেন উমর। জবাবও দেন বেশ কড়া ভাষায়।

উমর বলেন, ‘কে বলেছে আপনাকে, আমি টিকটকে বেশি সময় ব্যয় করি? এটা আমার ব্যক্তিগত জীবন এবং এটা সবার সামনেই উন্মুক্ত। এসব প্রশ্ন না করলেই ভালো হয়। ’

ফিটনেস প্রসঙ্গে ৩২ বছর বয়সি এই ব্যাটার বলেন, ‘ফিটনেস তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। শুধু আমি না, অন্য খেলোয়াড়দের এই প্রসঙ্গে জিজ্ঞেস করলে তারাও একই কথা বলবে। ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছি আমি এবং নিজের কাছেই নিজেকে সুপার ফিট লাগছে। ’

সম্প্রতি উমরকে নিয়ে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেন, ‘কোয়েট্টা গ্লাডিয়েটর্সকে ধন্যবাদ জানানো উচিত উমর আকমলের। কারণ অন্যান্য ফ্রাঞ্চাইজিরা তাকে নেওয়ার প্রতি আগ্রহী ছিল না। তার ফিটনেস সমস্যাটা লম্বা ধরে চলছে। আমি তাকে ব্যাটার হিসেবে পছন্দ করি, তবে তাকে ফিটনেস নিয়ে প্রচুর কাজ করতে হবে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...