| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার এমবাপ্পেকে ভিন্ন ভাবে খোচা দিলেন মার্তিনেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৩ ১২:২০:৩২
এবার এমবাপ্পেকে ভিন্ন ভাবে খোচা দিলেন মার্তিনেজ

বেশ কিছু দিন এই বিষয়টা বন্ধ থাকলেও নতুন করে শুরু হয় আবার। দীর্ঘদিন পরে আবারও এমবাপেকে খোঁচা দিলেন মার্টিনেজ তবে এবারের খোঁচাটা ছিল ভিন্ন রকম। খুব সাবলীল ভাষায় বলেন যে,, লিওনেল মেসি অবসর না নেওয়া পর্যন্ত সেরা ফুটবলারের পুরস্কার এমবাপ্পের কপালে নেই।

গত বছরের ১৮ ডিসেম্বর গোটা পৃথিবী দেখেছিল এমবাপ্পে কৃতি। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকসহ মেসির চেয়ে এক গোল বেশি করেও সেরা ফুটবলারের পুরস্কার পাননি এমবাপ্পে। ফিফার দ্য বেস্ট পুরস্কারও হয়তো তার কপালে নেই। মার্তিনেজ বলেছেন, ‘আমি নিশ্চিত মেসি অবসর নেওয়ার পর এমবাপ্পে একাধিকবার ব্যালন ডি’অর জিতবে। ও দুর্দান্ত ফুটবলার। তবে মেসি অবসর না নেওয়া পর্যন্ত ওর এ পুরস্কার জেতার সম্ভাবনা নেই।’

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক আরও বলেন, ‘এমবাপ্পের ওপর আমার ব্যক্তিগত কোনো রাগ নেই। আমি ওকে শ্রদ্ধা করি। ফুটবলপ্রেমীরা তার বা নেইমারের নামে চিৎকার করলেও আমার আপত্তি নেই। কারণ ওরা বড় ফুটবলার। বিশ্বকাপ ফাইনালের পরও এমবাপ্পের কাছে গিয়েছিলাম। তাকে বলেছিলাম, তোমার বিপক্ষে খেলার সুযোগ পাওয়াও আনন্দের। ম্যাচটা এমবাপ্পে একাই প্রায় জিতিয়ে দিয়েছিল ফ্রান্সকে। এমবাপ্পে ফুটবলের অসাধারণ প্রতিভা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...