| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৫-৩ গোলের রোমাঞ্চে শেষ হল রিয়াল-আল হিলালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১২ ১১:৪০:৪৪
৫-৩ গোলের রোমাঞ্চে শেষ হল রিয়াল-আল হিলালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়ালের বিপক্ষেও লড়াই করেছে টান টান্ম উত্তেজনায়। কিন্তু এই ফাইনালে শেষ হাসিটা হাসে রিয়ালই। আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে এখন পর্যন্ত পঞ্চমবারের মতো ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো লস ব্লাঙ্কোসরা। জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে।

মরক্কোর প্রিন্স মাওলায় আব্দেল্লাহ স্টেডিয়ামে আট গোলের শুরুটা করে রিয়াল মাদ্রিদই। এই ম্যাচের ১৩ মিনিটে বক্সের মাঝ বরাবর থেকে গোল করেন ভিনিসিয়ুস। ১৭ মিনিটে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভার্দে। এর পরপরই ম্যাচে ফিরে আসে আল হিলাল। ২৬ মিনিটে ব্যবধান ২-১ করেন মুসা মারেগা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

এদিকে বিরতির পর একের পর আক্রমণ চালায় রিয়াল। ৫৪ মিনিটে ভিনির বাকানো ক্রস কাছাকাছি জায়গায় থেকে গোলের উদ্দেশ্যে শট নেন করিম বেনজেমা। তাতে সফল হন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ৫৮ মিনিটে নিজের জোড়া ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন ভালভার্দে। ১১ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পান ভিনিও। তবে এর আগে ও পরে মিলিয়ে আল হিলালের হয়ে জোড়া গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। কিন্তু কোনোভাবেই রিয়ালের জয় থামাতে পারেনি সৌদি ক্লাবটি।

ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ শিরোপার রেকর্ডটা আগে থেকেই দখলে নিয়ে আছে রিয়াল। পঞ্চমবার জিতে নিজেদের আরও উচ্চতায় নিয়ে গেল তারা। তিনবার চ্যাম্পিয়ন হয়ে তালিকার দুইয়ে আছে বার্সেলোনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...