| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসির চোটের বিষয় নিয়ে যা জানালেন পিএসজি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১১ ১০:৪৪:৩২
মেসির চোটের বিষয় নিয়ে যা জানালেন পিএসজি

শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে আশা করছেন, বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগেই সু্স্থ হয়ে মাঠে ফিরবেন আর্জেন্টাইন এই তারকা।

আজ ১১ ফেব্রুয়ারি শনিবার লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে মুখোমুখি হবে মেসি-নেইমারের পিএসিজি। এছাড়া আগামী চলতি মাসের আগামী ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে লড়বে ফ্রান্সের জায়ান্ট এই দলটি।

পিএসজি গত ম্যাচেই হেরেছেন চরম ভাবে। সেই ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তারা। ম্যাচের ৯০ মিনিট খেলার পর হ্যামস্ট্রিং ব্যথা অনুভব করার কথা দলকে জানিয়েছেন মেসি।

এ কারণেই গতকাল ১০ ফেব্রুয়ারি শুক্রবার মোনাকোর বিপক্ষে মেসির না থাকার বিষয়টি নিশ্চিত করেন কোচ গালতিয়ে। সংবাদ সম্মেলনে তিনি জানান, মোনাকো বিপক্ষে ম্যাচে না থাকলেও সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুশীলনে থাকতে পারেন মেসি। বায়ার্নের বিপক্ষে তার খেলার সম্ভাবনা আছে।

ফুটবলের মহাতারকা মেসি চলতি লিগ মৌসুমে পিএসজির হয়ে ১০ গোল করেছেন এবং করিয়েছেন ১০টি। সব প্রতিযোগিতা মিলে ২৫ ম্যাচে তার গোল ১৫টি।

লিগ ওয়ানে ২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকা শীর্ষে আছে পিএসজি। অন্যদিকে, সমান ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মার্সেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...