| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবশেষে ব্রাজিলকে আনচেলত্তির ‘হ্যাঁ’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১০ ২৩:০৭:০৭
অবশেষে ব্রাজিলকে আনচেলত্তির ‘হ্যাঁ’

ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন বলছে, "ব্রাজিলকে ইতোমধ্যে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ। এই মুহূর্তে চুক্তির বিষয়টি প্রকাশ্যে আনবে না কেউই। যেহেতু লস ব্লাঙ্কোসদের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। তাছাড়া ব্রাজিলও এখন পর্যন্ত ‍চুক্তি চূড়ান্ত করেনি। "

চলতি ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত নেইমারদে সঙ্গে চুক্তি করবে আনচেলত্তি। অর্থাৎ, তিন বছরের এই চুক্তি চলবে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত। যেটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে।

রিয়ালে থাকা ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এদার মিলিতাও বিষয়টি সম্পর্কে অবগত আছেন। ক্লাব থেকে কোচ চলে যাওয়ার খবরে হতাশ হলেও জাতীয় দলে আবার আনচেলত্তিকে পাওয়া ভালোই মনে করছেন তারা।

ব্রাজিলের দায়িত্ব নিলে এটি হবে আনচেলত্তির প্রথম কোনো জাতীয় দল, যাদের তিনি কোচিং করাবেন। এছাড়া অনেকগুলো ক্লাবের হয়ে কোচিং করিয়েছেন ইতালিয়ান এই কোচ। রেগিয়ানা, পার্মা, জুভেন্টাস, মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভার্টনের পরে রিয়ালের হয়ে কোচিং করিয়ে যাচ্ছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...