| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানালেন নান্নু-বাশার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১০ ১৭:৪৫:০৩
বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানালেন নান্নু-বাশার

টাইগার তরুণ ক্রিকেটারদের পারফর্ম বেশ মনে ধরেছে নির্বাচকদের। আজ মিরপুরে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ চলাকালীন সময়ে সম্প্রচার প্রতিষ্ঠানকে এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেছেন, ‘কিছু খেলোয়াড় আমরা দেখছি অসাধারণ পারফর্ম করছে; ব্যাটিং-বোলিং প্রত্যেকটা বিভাগে। এগুলো আমাদের নজরে আছে। নির্বাচক প্যানেল ভালো মতোই মনিটরিং করছে।’

নান্নু বলেন, ‘আমাদের সামনে ২০২৪ বিশ্বকাপ আছে, ওটার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করছি আমরা। আমাদের পুলে (জাতীয় দলের আশপাশে) আমরা খেলোয়াড় সংখ্যা বাড়াচ্ছি। আশা করছি, একটা ভালো লক্ষ্য নিয়ে আমাদের ২০২৪ বিশ্বকাপের মিশনটা সামনে রেখে এগোতে পারব।’

বিপিএলের মতো টুর্নামেন্টগুলো তরুণদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বলতে গিয়ে নান্নু বলেছেন, ‘এটা এমন একটা মঞ্চ যেখানে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুমে অনেক অভিজ্ঞতা শেয়ার করতে পারছে। তরুণরা অনেক কিছু শিখতে পারছে। প্রতিটি ধাপে এখানে শেখার অনেক কিছু আছে, মাঠের ভেতর এবং বাইরে। আমি বলব, বিপিএল প্রতিবছর যে হচ্ছে এটা খেলোয়াড়দের জন্য বিরাট মাইলফলক। সব কিছু মিলিয়ে বলব, এটা অসাধারণ টুর্নামেন্ট।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...