| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

থাকছে নতুন কিছু, আজ বদলে যাবে বিপিএলের ইতিহাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১০ ১১:৪৭:০৬
থাকছে নতুন কিছু, আজ বদলে যাবে বিপিএলের ইতিহাস

একদিনের জন্য বিপিএলে সব হবে বাংলায়।সাধারনত বিপিএলের ধারাভাষ্য সাধারণত ইংরেজিতেই হয়ে থাকে। তবে আজকের দুই ম্যাচে বাংলাদেশের ধারাভাষ্যকার যারা আছেন, তারা ধারাভাষ্য দেবেন বাংলাতেই। এমনকি স্যার কার্টলি অ্যামব্রোস, আমির সোহেলের মতো বিদেশিরাও তাদের ধারাভাষ্যে ব্যবহার করবেন কিছু বাংলা শব্দ।

সব ধারাভাষ্যকার ও উপস্থাপক এ দিন বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ পোষাক পরবেন। খেলা চলার সময় বাংলা ও ইংরেজি ধারাভাষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরবেন ধারাভাষ্যকাররা।

খেলার শুরুর আগে বা মাঝবিরতিতে ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া হবে বাংলায়। ম্যাচের আগে-পরে আলোচনা ও ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনা ও সাক্ষাৎকারও নেওয়া হবে বাংলায়। তবে বিদেশি কোনো ক্রিকেটার ম্যান অব দা ম্যাচ হলে স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলা হবে ইংরেজিতে।

সব দলের ক্রিকেটার, খেলা পরিচালনাকারী সব কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপকরা বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ বাহুবন্ধনী পরবেন। এছাড়াও মাঠের বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শন করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...