| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের ফাইনালে রিয়াল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১১:১৩:১৩
বিশ্বকাপের ফাইনালে রিয়াল

গতকাল ৮ ফেব্রুয়ারি বুধবার রাতে মরক্কোর রাজধানী রাবাতে দ্বিতীয় সেমিফাইনালে ৪-১ ব্যবধানে হারিয়েছে মিসরের ক্লাবটিকে। খেলায় গোল করেছেন ভিনিসিউস জুনিয়র, ফেদে ভালভারদে, রদ্রিগো ও সার্জিও আরিবাস। তবে ম্যাচে রুকা মদ্রিচ একটি পেনাল্টি মিস করেছেন।

আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার, সৌদি আরবের আল হিলালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে রিয়াল। দলটি প্রথম সেমিফাইনালে ৩-২ গোলে লাতিন আমেরিকান দল ফ্লামেঙ্গোকে হারিয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ম্যোচে ব্যবধান ছিল ২-১। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দুটি গোল হয়েছে।

প্রথমার্ধের বিরতির আগে ভিনিসিওস বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল জড়ান।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে লম্বা শটে প্রতিপক্ষের গোলবারে বল জড়ান উরুগুয়ের মিডফিল্ডার ভারভেরদে। ৬৫ মিনিটে আলি মালউলের গোলে ব্যবধান কমায় আলি আহলি।

দ্বিতীয়ার্ধের যোগ করা আট মিনিটের মধ্যে রদ্রিগো তৃতীয় গোলটি করেন। শেষ মিনিটে ভিনিসিউসের বদলি নেমেই দলের হয়ে চতুর্থ ও ম্যাচের শেষ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার আরিবাস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...