| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ হল ভারত-বাংলাদেশের ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৮ ২২:৫১:১৩
দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ হল ভারত-বাংলাদেশের ম্যাচ, জেনে নিন ফলাফল

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করে রিচা ঘোষের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেট ১৮৩ রান তোলে ভারত। জেমাইমা রদ্রিগেজ ৪১ রানে ফিরলেও ৯১ রানে অপরাজিত ছিলেন রিচা। জবাব দিতে নেমে জ্যোতির ৪০ ও মুর্শিদা খাতুনের ৩২ রানের পরও বাংলাদেশ থামে ৮ উইকেটে ১৩১ রানে। তাতে ভারতের কাছে হারে ৫২ রানে বাংলাদেশের মেয়েরা।

জয়ের জন্য ১৮৪ রান তাড়া করতে নেমে এদিন অবশ্য কোনো পরীক্ষা-নিরীক্ষা করেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সালমা খাতুন ও সোবহানা মোস্তারিকে ওপেনিংয়ে দেখা গেলেও এদিন মুর্শিদা খাতুনের সঙ্গী ছিলেন শামীমা সুলতানা। নিজেদের পুরোনো ওপেনিং জুটিকে ফেরালে আশা জাগানিয়ে ২৪ রানে থামে শামীমা ও মুর্শিদার জুটি।

রাজশ্রী গায়কোয়াড়ের অফ স্টাম্পের বাইরের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে কভার ক্যাচ দিয়েছেন শামীমা। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন ১০ বলে ১৫ রান করে। মিডল অর্ডার ব্যাটার হলেও আগের ম্যাচে ওপেনিংয়ে জায়গা পাওয়া সোবহানা এদিন সুযোগ পেয়েছিলেন তিনে। তবে দলের আস্থার প্রতিদান দিতে পারেননি ডানহাতি এই ব্যাটার।

দীপ্তি শর্মার মিডল স্টাম্পের বলে ক্রস ব্যাটে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন ২ রান করা সোবহানা। দেখেশুনে ব্যাটিং করা ওপেনার মুর্শিদা ফেরেন ৫ চারে ৩২ বলে ৩২ রান করে। দ্রুতই বিদায় নিয়েছেন যুব বিশ্বকাপ মাতিয়ে আসা স্বর্ণা আক্তার। দেবিকা বৈদ্যর বলে উইকেটকিপার রিচার গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১ রান এই ব্যাটার।

থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি রিতু মনি। ১৯ বলে ১১ রান করা এই ব্যাটার আউট হয়েছেন শেফালি ভার্মার বলে রাধা যাদবকে ক্যাচ দিয়ে। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ৩৬ বলে ৪০ রান করেন জ্যোতি। বাংলাদেশের অধিনায়কের এমন ইনিংস কেবল হারের ব্যবধানই কমায়। ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন দেবিকা।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। ইনিংসের তৃতীয় ওভারেই ভারত শিবিরে আঘাত হানেন মারুফা আক্তার। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দেন ১০ রান করা স্বস্তিকা ভাটিয়া।

মারকুটে শেফালিকে ইনিংস বড় করতে দেননি নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনারের বলে স্টাম্পিং হয়ে ফেরেন ৯ রান করা শেফালি। তিনে নামা হারলিন দেওল আউট হয়েছেন মাত্র ১০ রানে। তাতে পাওয়ার প্লেতে ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারত। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন রিচা ও জেমাইমা।

তারা দুজনে মিলে যোগ করেন ৯২ রান। জাহানারা আলমের বলে জেমাইমা ৪২ রান করে ফিরলে ভাঙে তাদের এই জুটি। এদিকে শেষ দিকে বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ভারতকে বড় পুঁজি এনে দেন রিচা। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন নাহিদা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত- ১৮৩/৫ (২০ ওভার) (রিচা ৯১*, জেমাইমা ৪২; নাহিদা ১/২৪)

বাংলাদেশ- ১৩১/৮ (২০ ওভার) (জ্যোতি ৪০, মুর্শিদা ৩২, শামীমা ১৫; দেবিকা ২/২১)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...