| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ আইপিএল সাকিব লিটন মোস্তাফিজের জন্য চরম দুঃসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৮ ২০:০৫:৫৩
ব্রেকিং নিউজঃ আইপিএল সাকিব লিটন মোস্তাফিজের জন্য চরম দুঃসংবাদ

আইপিএলের এবারের আসরে সাকিব আল হাসানের সঙ্গে আসরের অন্যতম শক্তিশালি দল কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছেন দেশের অন্যতম সেরা ওপেনার লিটন কুমার দাস। কিন্তু প্রথমবার সুযোগ পেয়েও আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন লিটন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরে জানিয়েছেন, "জাতীয় দলের খেলা থাকলে আইপিএলে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। সূচি অনুসারে ১ থেকে ১৪ মার্চ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের পর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। রপর ১৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে, তিন ম্যাচের টি-টোয়েন্টির পর এক ম্যাচের টেস্ট খেলবে টাইগররা।"

অথচ ১ এপ্রিল থেকে মাঠে গড়াবে আইপিএল। ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় আইপিএল খেলতে ভারত যাওয়ার অনুমতি পাবেন না সাকিব-লিটন-মোস্তাফিজরা।

তবে সাকিব-লিটনের দল কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস যদি আগ্রহী থাকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি অনুমতি দেয় তাহলে জাতীয় দলের খেলা শেষে আইপিএলের মাঝ পথে গিয়ে অংশ নিতে পারেন তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...