| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার থুরুকে নিয়ে মুখ খুললেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১৬:৪৭:৪৩
এবার থুরুকে নিয়ে মুখ খুললেন তাসকিন

সাম্প্রতিক জাতীয় দলে পেস বোলিংয়ের নেতৃত্বে এখন আছেন তাসকিন আহমেদ। তিনি এবারের বিপিএলেও করেছেন দারুণ পারফরম্যান্স। বোলিং বিভাগের মূল ভরসাদের একজন তাসকিন আহমেদ বুধবার গিয়েছিলেন একটি ব্র্যান্ডের উদ্বোধনে। সেখানে তিনি সাংবাদিকদের জানিয়েছেন হাথুরুর সঙ্গে আলাপের কথা।

তিনি বলেছেন, ‘আমি রোমাঞ্চিত যে হাথুরুসিংহে আবার কোচ আসছেন। তিনি যথেষ্ট ভালো মানের কোচ এবং সৎ মানুষ। নিশ্চিতভাবে তার সঙ্গে বোঝাপড়া ভালো হবে। আমাদের মাঝে ওই সময় যারা অনেক তরুণ ছিলাম ওরা আগের থেকে একটু ম্যাচিউরড খেলোয়াড়। দলের অবস্থান আরও ভালো। ’

হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না এই প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘উনার সঙ্গে সবারই কথা হয়েছে। উনি সবার সঙ্গেই যোগাযোগ করেছেন। পরিকল্পনা শেয়ার করেছেন, বোলারদের কী ভূমিকা, ব্যাটারদের কী ভূমিকা। এখানে এলে আবার মিটিং করবে। ’

গত কয়েক বছরে বাংলাদেশের পেসারদের উত্থান হয়েছে ভালোভাবেই। তিন ফরম্যাটেই দারুণ করছেন তারা। পাইপলাইনেও আছেন গতির ঝলক দেখানো পেসাররা। হাথুরুসিংহে আসলে তাদের নিয়ে কি আলাদা করে কোনো কাজ হবে?

তাসকিন বলেছেন, ‘এখনও তো আসেননি। এলে মিটিং করলে বুঝতে পারবো। নিশ্চিতভাবেই তখনকার পেসারদের চেয়ে এখনকার পেসররা ধারাবাহিক বেশি। এটাও একটা ইতিবাচক দিক। আশা করছি পেসাররাও খেলবে ইনশাআল্লাহ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...