| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১৫:৫২:০৬
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখ ঘোষণা

তবে আইসিসি আগেই জানিয়ে দিয়েছিল যে এবারের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। সাদা পোশাকের সবচেয়ে মর্যাদার এই ফাইনালের ভেন্যু করা হয়েছে দ্য ওভালকে। মজার বিষয় হল ফাইনালের রিজার্ভ ডে রাখা হয়েছে ১২ জুন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এবারের ফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তারা মোট ম্যাচের ৭৫.৫৬ শতাংশ জয় পেয়েছে।

দুই নম্বরে জায়গা ধরে রেখেছে ভারত। তারা ৫৮.৯৩ শতাংশ ম্যাচে জয় পেয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ।

এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারণ হয়ে যাবে। পয়েন্ট টেবিলে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা। তারা মোট ম্যাচের ৫৩.৩৩ শতাংশ ম্যাচে জয় লাভ করেছে।

চার নম্বরে থাকা সাউথ আফ্রিকার জয় ৪৮.৭২ শতাংশ ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলা বাকি রয়েছে শ্রীলঙ্কার।

আর সাউথ আফ্রিকা দুই ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারত অজিদের বিপক্ষে সিরিজ হারলে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার সুযোগ থাকবে ফাইনালে জায়গা করে নেয়ার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...