| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চরম দুঃসংবাদঃ য়াবহ ভূমিকম্পে কেড়ে নিলো এক গোলরক্ষকের প্রান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১৩:০২:১২
চরম দুঃসংবাদঃ য়াবহ ভূমিকম্পে কেড়ে নিলো এক গোলরক্ষকের প্রান

তুরস্কের দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতইয়াসপরের গোলরক্ষক ছিলেন আহমেত। ভূমিকম্পের পর নিখোঁজ ছিলেন তিনি। পরে ধ্বংসস্তূপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে ক্লাব বিষয়টি নিশ্চিত করে। টুইটারে ইয়েনি মালাতইয়াসপরে লিখেছে, ‘ভূমিকম্পে আমাদের গোলরক্ষক আহমেত ইউপ তুরকাসলান প্রাণ হারিয়েছে। শান্তিতে ঘুমাও। আমরা তোমাকে ভুলব না। কী দারুণ এক মানুষ ছিলে!’

২০২১ সালে ইয়েনি মালাতইয়াসপরে যোগ দিয়েছিলেন আহমেত। ক্লাবটির হয়ে মাত্র ৬ ম্যাচ খেলেছিলেন তিনি। ভূমিকম্পের সময় ক্লাবটির বেশিরভাগ ফুটবলার ছুটিতে ছিলেন বলে স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়।

সোমবার তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প হয়। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। তুরস্ক ও সিরিয়ায় এই ভূমিকম্পে মৃতের সংখ্যা এই পর্যন্ত ৭ হাজার ৮০০ ছাড়িয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...