| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য কারনে ২ বছর নিষিদ্ধ পাক তারকা আফ্রিদি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১২:৪৫:০৪
অবিশ্বাস্য কারনে ২ বছর নিষিদ্ধ পাক তারকা আফ্রিদি

তারপরও এই ক্রিকেটা পাকিস্তানের একজন ক্রিকেটার আসিফ আফ্রিদির খবরের শিরোনাম নেতিবাচক এক কারণে। ফিক্সিংয়ের মতো ঘৃণ্য অপরাধে নিজেকে জড়ানোয় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের এই পারফর্মারকে নিষিদ্ধ করেছে পিসিবি দুর্নীতি দমন বিভাগ।

এটা নতুন কিছু নয়, পাকিস্তানের ক্রিকেটে ফিক্সিংয়ের কলঙ্কের দাগ লেগে আছে বহু আগে থেকেই। অনেক বাঘা বাঘা ক্রিকেটারও পা দিয়েছেন এই ফিক্সিংয়ের ফাঁদে। সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের কাউন্সেলিং করে কলঙ্ক ঘোচার আপ্রাণ চেষ্টা করলেও বারবার সেই ফাঁদেই পা দিচ্ছেন ক্রিকেটাররা।

আসিফ আফ্রিদির বিরুদ্ধে ক্রিকেটের দুটি ধারা ভঙ্গের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর তাকে নিষিদ্ধ করে পিসিবি। তবে সে সময় তদন্ত কার্যক্রম চলছিল দেখে শাস্তির নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়া হয়নি বা নিষেধাজ্ঞার সময়সীমা জানানো হয়নি। তার ২ বছরের নিষেধাজ্ঞা গত ২ সেপ্টেম্বর থেকে গণনা করা হবে।

অপরাধ বিবেচনায় আসিফ আফ্রিদিকে আজীবন নিষিদ্ধ করার সুযোগ থাকলেও তার অনুশোচনাবোধের কারণে শাস্তির মাত্রা কমে আসে। পাকিস্তানের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে ৩৫টি প্রথম শ্রেণির ম্যাচ, ৪২টি লিস্ট 'এ' ম্যাচ এবং ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

এই বোলিং অলরাউন্ডার প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৮টি, লিস্ট 'এ' ক্রিকেটে ৫৯টি ও টি-টোয়েন্টিতে ৬৩টি উইকেটের মালিক। খাইবার পাখতুনখাওয়ার হয়ে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলে থাকেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। এছাড়া মুলতান সুলতান্সের হয়ে খেলেছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...