| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে যেভাবে সম্মান দিল আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৭ ১২:১১:৩৭
বাংলাদেশকে যেভাবে সম্মান দিল আর্জেন্টিনা

আর এবারতো ঘটে গেল এক বিরল ঘটনা। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে আর্জেন্টিনার পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকাও প্রদর্শন করা হয়। এ সময় বাংলাদেশকে ধন্যবাদ ও সম্মাননা জানান তারা। পরে লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে সে ছবি। যেখানে লিখা হয়েছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’

প্রতি বিশ্বকাপেই বাংলাদেশি ফুটবল ভক্তরা দারুণ উদ্দীপনায় মেতে উঠেন। আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে তাদের উন্মাদনার বার্তা বিশ্বজুড়েও বেশ ছড়িয়ে পড়ে। তবে এবার উচ্ছ্বাসের মাত্রা বিশ্ব মিডিয়ায়ও আলোচিত হয়েছিল। ফলে কেন কাতারের চেয়ে এ দেশে উত্তেজনার পারদ বেশি- তা নিয়ে রীতিমতো গবেষণায় নেমে পড়েন ক্রিড়াবিদরা।

মাস দুয়েক আগে শেষ হওয়া কাতার বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। কিন্তু বাংলাদেশি সমর্থকদের প্রতি এখনো কৃতজ্ঞতা অব্যাহত রেখেছে দেশটি। তাদের ‘ওলে’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, ‘হ্যাঁ, আমি তাদের (বাংলাদেশের) সমর্থন দেখেছি। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, এটি সত্যিই দারুণ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...