| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জন্য পিএসএলকে না করে দিলেন মঈন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০২ ১৬:০১:২৬
বাংলাদেশের জন্য পিএসএলকে না করে দিলেন মঈন

ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশে আসবেন তিনি ইংল্যান্ড দলের সঙ্গে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে এই অলরাউন্ডার বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি ট-টোয়েন্টিতে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরও ব্যস্ত সূচি ছিল ইংল্যান্ডের। তিন ফরম্যাট মিলিয়ে তিনি খেলেছিলেন ৩৬টি ম্যাচ। এর মধ্যে ছিল অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপও।

মঈন বাংলাদেশ সফরে এলেও পিএসএলকেই বেছে নিয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। পিএসএলের এবারের আসরে তিনি খেলবেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে।

ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসা হচ্ছে না জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনের। এই সপ্তাহেই আসন্ন বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষোণার কথা রয়েছে ইংল্যান্ডের।

১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পুর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে এসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের।

২৪ ও ২৬ ফেব্রুয়ারি রাখা হয়েছিল দুটি প্রস্তুতি ম্যাচের সূচি। কিন্তু ইংল্যান্ড সম্প্রতি জানিয়েছে তারা অফিশিয়াল ম্যাচের বাইরে কোনো ম্যাচ খেলতে আগ্রহী নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...