| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের রেকর্ড গড়া জয়,নিউজিল্যান্ডকে দিল চরম লজ্জা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০২ ১১:১০:৩২
ভারতের রেকর্ড গড়া জয়,নিউজিল্যান্ডকে দিল চরম লজ্জা

বুধবার আহমেদাবাদে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বড় টার্গেটে খেলতে নেমে ভারতের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ ৩৫ রান করেন ড্যারেল মিচেল। অধিনায়ক মিচেল সান্টনার করেন ১৩ রান। বাকি সবাই ছিলেন যাওয়া-আসার মিছিলে।

বল হাতে ভারতের হয়ে ৪ ওভারে ১৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আর্শদ্বীপ সিং, উমরান মালিক, শিভাম মাভি দুটি করে উইকেট নেন। অনুমিতভাবে ম্যাচসেরার পুরস্কার জেতেন ভারতের হয়ে সেঞ্চুরি করা শুভমান গিল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইশান কিষানের উইকেট হারায় ভারত। ত্রিপাতির সঙ্গে শুভমান গিলের ব্যাটিং স্বস্তি এনে দেয় স্বাগতিকদের। ২২ বলে ৪৪ রান করে ফেরেন ত্রিপাতি।

তবে ব্যাট হাতে ঝড়ো শতক উপহার দেন শুভমান গিল। ৩৫ বলে ফিফটি করা গিল শতক পূর্ণ করেন মাত্র ৫৪ বলে। শেষ পর্যন্ত ৬৩ বলে অপরাজিত থাকেন ১২৬ রানে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির ইনিংসে গিল হাঁকান ১২টি চার ও সাতটি ছক্কা। হার্দিক পান্ডিয়া ৩০, সূর্যকুমার যাদব ২৪ রান করেন। ২ রানে অপরাজিত থাকেন দীপক হুদা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...