| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবিশ্বাস্য কারনে ভারত সফরে দলে থাকা হচ্ছে না খাজার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০১ ১৬:১৯:৩৫
অবিশ্বাস্য কারনে ভারত সফরে দলে থাকা হচ্ছে না খাজার

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে ভারতের ভিসা পেতে দেরি হচ্ছে উসমান খাজার। তবে দ্রুত সময়ের মধ্যে বাঁহাতি এ ওপেনার ভিসা পেয়ে যাবেন বলে আশা প্রকাশ করে সিএ। ভারত সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলের একমাত্র ক্রিকেটার যিনি ভিসা পাননি।

এদিকে ভিসা না পাওয়াকে কৌতুকের দৃষ্টিতে দেখছেন উসমান খাজা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি মিম পোস্ট করেন তিনি। আজ বুধবার ভিসা পাওয়ার আশায় খাজার জন্য বৃহস্পতিবার ফ্লাইট বুকিং দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দুটি দলে বিভক্ত হয়ে ভারত যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। মঙ্গলবার প্রথম দলটি ভারতের পথে রওনা হয়। আজ বুধবার দ্বিতীয় দলটির রওনা দেওয়া কথা। এদিকে অস্ট্রেলিয়ার গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানায়, জানুয়ারি মাসের শুরুতেই ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া দলের ভিসা প্রক্রিয়া শুরু করা হয়।

এর আগেও ভারতের ভিসা পেতে সমস্যা হয়েছিল উসমান খাজার। ২০১১ সালে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ভিসা পেতে সমস্যা হয় তার। পরে বিশেষ হস্তক্ষেপে ভিসা দেওয়া হয় তাকে।

আগামী ৯ নভেম্বর নাগপুরে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার ‘শেন ওয়ার্ন অ্যাওয়ার্ড’ জিতেছেন ৩৬ বছর বয়সী উসমান খাজা। গত এক বছরে ৭৮.৪৬ গড়ে ১০২০ রান করেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...