| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে নতুন এক রেকর্ডে তামিমের ৫ রানের আক্ষেপ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০১ ১০:৫০:৫৫
বিপিএলে নতুন এক রেকর্ডে তামিমের ৫ রানের আক্ষেপ

সেখানে একটি ফিফটির পাশাপাশি দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস ছিল। তবুও তামিমের রান এবং পারফরম্যান্সকে কাঠগড়ায় উঠানো হচ্ছিল, রান করার ধরণ এবং দলের টানা ব্যর্থতার কারণে। তামিম অবশ্য সব সমালোচনার উত্তর দিয়ে দিলেন এক ম্যাচেই।

কুমিল্লার বিপক্ষে আজ তামিম করেছেন ৯৫ রান। তাও মাত্র ৬১ বলে, ১৫৫ স্ট্রাইক রেটে। যেখানে ১১টি চারের পাশাপাশি ৪টি ছয়ের মার ছিল। আর এই ইনিংসের সুবাদে তামিম চলতি বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে উঠে আসলো ৩০১ রান নিয়ে।

নিজের পারফরম্যান্স নিয়ে তামিম আজ খুশি থাকলেও আক্ষেপের সুরও থাকবে এই ক্রিকেটারের কণ্ঠে। এ নিয়ে ক্যারিয়ারে ৫ম বারের মতো ৯৫ রানে কাঁটা পড়লেন তামিম। কেবল তাই নয়, প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলের ইতিহাসে তিন সেঞ্চুরি হাঁকানো টাইগার হতে গিয়েও ৫ রানের আক্ষেপে ফিরলেন তিনি।

অবশ্য বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র তামিমেরই দুটি বিপিএল শতক আছে। এছাড়া নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান ছাড়াও মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসদের আছে একটি করে। বিপিএলে সর্বোচ্চ ৫ সেঞ্চুরির মালিক ক্যারিবিয়ান ক্রিস গেইল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...