| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৪২৩ রানের ম্যাচ জিতে বিপিএলে অন্যতম এক রেকর্ড গড়লেন কুমিল্লা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০১ ১০:৪৬:০৩
৪২৩ রানের ম্যাচ জিতে বিপিএলে অন্যতম এক রেকর্ড গড়লেন কুমিল্লা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচে রান উৎসবের দেখা মিলেছে। যেখানে দুই দল মিলে করেছে মোট ৪২৩ রান। বিপিএলের কোনো এক ম্যাচের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ।

এছাড়াও এই ম্যাচে রেকর্ড রান তাড়া করে নিজেদের টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে কুমিল্লা। এর আগে ঢাকা প্লাটুনসের ২০৬ রান তাড়া করে জিতেছিল খুলনা টাইটান্স। এবার কুমিল্লা তাড়া করেছে খুলনার করা ২১০ রান।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে তামিম ইকবাল এবং শেই হোপের নার্ভাস নাইন্টিজে ভর করে ২ উইকেট হারিয়ে ২১০ রান তোলে কুমিল্লা। লক্ষ্য তাড়া করতে নেমে জনসন চার্লসের শতকে ১০ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় কুমিল্লা।

সিলেটে এদিন খুলনার পক্ষে ব্যাট হাতে তাণ্ডব তোলেন তামিম এবং হোপ দুইজনেই। খুলনা মাত্র ১৩ রানের মধ্যে ওপেনার মাহমুদুল হাসান জয়কে (১ রান) হারালে মাঠে নামেন খুলনার নতুন অধিনায়ক হোপ।

এই দুইজন দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ১৮৪ রান। যা এবারের বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ। এই জুটি ভাঙে তামিম বিদায় নিলে। মাত্র ৬১ বলে ১১টি চার ও ৪টি ছয়ে ৯৫ রান করেন এই বাঁহাতি ওপেনার। এ নিয়ে ক্রিকেট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো বরাবর ৯৫ রানে থামলেন তামিম।

সঙ্গী তামিম ফিরলেও একপ্রান্তে অপরাজিত থাকেন হোপ। তবে ৫৫ বলে ৫টি চার ও ৭টি ছয়ে ৯১ রানের বেশি করতে পারেননি তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ইনজুরিতে পড়েন লিটন দাস। শফিকুলের প্রথম বলে ৪ হাঁকিয়ে পরের বলে ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন। এরপরে তিনে নামেন অধিনায়ক ইমরুল কায়েস। তবে তিনি মাত্র ৫ রান করে ফিরে যান।

তৃতীয় উইকেট জুটিতে এরপর রিজওয়ান এবং চার্লস মাত্র ৬৯ বলে ১২২ রান যোগ করলে খেলা কুমিল্লার নিয়ন্ত্রণে চলে আসে। রিজওয়ান মাত্র ৩৯ বলে ৮টি চার ও ৪টি ছয়ে ৭৩ রান করে ফিরলে ভাঙে জুটিটি।

রিজওয়ান আউট হলেও একপ্রান্তে অবিচল খেলতে থাকেন চার্লস। শেষ পর্যন্ত মাত্র ৫৬ বলে চার্লস ৫টি চার ও ১১টি ছয়ে ১০৭ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন। এটি চার্লসের প্রথম বিপিএল শতক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...