| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিজের গোপন কথা ফাঁস করলেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ৩১ ১৩:০৭:২৭
নিজের গোপন কথা ফাঁস করলেন মেসি

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে, ফেভারিটের তকমা গায়ে সেঁটে কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচেই বড় ঘটনের শিকার হয় আলবিসেলেস্তেরা। শক্তি, সামর্থ্য, র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে হেরে বসে দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটে দুই গোল খেয়ে।

এতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে যায় তারা। গ্রুপের বাকি দুই ম্যাচ হয়ে যায় বাঁচা-মরার লড়াই। সেখানে প্রথম পরীক্ষায় মেক্সিকোর বিপক্ষে কিছুতেই মিলছিল না গোল। অবশেষে দ্বিতীয়ার্ধে অসাধারণ এক গোল করে সুর বেঁধে দেন মেসি। এরপর একে একে সব বাধা পেরিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তারা ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে।

সেই সাফল্যের প্রায় মাস দেড়েক পর আর্জেন্টিনার রেডিও উরবাঁ প্লে’কে সোমবার দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী মেসি বলেন, সব বাধা পেরিয়ে যাওয়ার বিশ্বাস তার ছিল।

“সৌদি আরবের বিপক্ষে হার সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি সবচেয়ে কঠিন ছিল, কারণ আমরা ঝুঁকির মধ্যে ছিলাম। এটি এমন একটি ম্যাচ ছিল, যেখানে আমরা সবচেয়ে খারাপ খেলেছি…তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা উতরে যাব। আমাদের দলটা যেমন ছিল, তা না থাকলে আমার মনে হয় এই পরিস্থিতি অতিক্রম করা খুব কঠিন হতো।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...