| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নেইমারের মত ফ্রিকিক মারতে পারবেন না এমবাপে, দেখুন ভিডিও

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ৩১ ১২:১২:১১
নেইমারের মত ফ্রিকিক মারতে পারবেন না এমবাপে, দেখুন ভিডিও

প্রাইম ভিডিও স্পোর্টস ফ্রান্সের তরফে একটি ভিডিও রিলিজ করা হয়েছে। যেখানে নেইমারকে দেখা যাচ্ছে, পেনাল্টি বক্সের বাইরে থেকে ফ্রিকিক নিচ্ছেন। দূরপাল্লার নেইমারের ফ্রিকিক আছড়ে পড়ল পেনাল্টি বক্সের টপ রাইট কর্ণারে। এমনকি দুর্ধর্ষ শট হাঁকানোয় চমকে যান গোলকিপারও। তিনি স্থানূর মত দাঁড়িয়ে পড়েন।

ঘটনাচক্রে, অনুশীলনের এই ফর্ম ম্যাচেও ধরে রাখলেন নেইমার। রেইমসের বিরুদ্ধে নেইমার দুরন্ত গোল করে যান। যদিও পিএসজি জিততে পারল না। ১-১ গোলে খেলা অমীমাংসিত রইল ম্যাচ। শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করে বসল পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমার গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। ঠিক তারপরেই মিডফিল্ডার মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখায় পিএসজি ১০ জনে হয়ে যায়। একদম শেষদিকে পিএসজির জালে বল জড়িয়ে দেন ফোলারিন বলোগান। যিনি আর্সেনাল থেকে লোনে খেলতে এসেছেন রেইমসে।

এই নিয়ে শেষ তিন লিগ ম্যাচের দুটোতেই পয়েন্ট নষ্ট করল পিএজসি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল মেসিদের কাছে। তবে পুনরায় পয়েন্ট নষ্টে কপাল পুড়ল কোচ গ্যালতিয়েরের।

লিগে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পিএসজি শীর্ষে রয়েছে। লেন্স এবং মার্সেইলি রয়েছে যথাক্রমে ৪৫ এবং ৪৩ পয়েন্টে। লিগ ওয়ানে ১২ ম্যাচ অপরাজিত থাকার পরে রেইমস আপাতত এগারো নম্বর স্থানে।

পয়েন্ট নষ্ট করার পরে পিএসজি মিডফিল্ডার দানিলো পেরেরা জানিয়েছেন, “ম্যাচ নিয়ে কথা বলার মত জায়গায় নেই। আমাদের মানসিকতা বদলাতে হবে। যদি আমরা লক্ষ্য অর্জন না করতে পারি, তাহলে একসঙ্গে ভুগতে হবে সকলকে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...