| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের তাণ্ডব ব্যাটসম্যান সূর্যের ব্যাটিং কোচ চাহাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ৩১ ১১:৩০:২৭
ভারতের তাণ্ডব ব্যাটসম্যান সূর্যের ব্যাটিং কোচ চাহাল

রোববার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে ভারত। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টিভিতে সূর্য ও চাহালের সাক্ষাৎকার নেন কুলদীপ যাদব।

শুরুতে কুলদীপ বলেন, ‘আমাদের সঙ্গে রয়েছে আমার ঘনিষ্ঠ বন্ধু চাহাল। যে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে। আর রয়েছে আমাদের নিজেদের ৩৬০ ডিগ্রি ক্রিকেটার। আসুন, ওদের সঙ্গে গল্প করা যাক।’

সূর্যের দিকে তাকিয়ে চাহাল বলেন, ‘আমি আগে তোমাকে ওই ৩৬০ ডিগ্রি খেলাটা শিখিয়েছিলাম। এখানে তো দেখলাম, তুমি পুরো আমার ব্যাটিংটা করে গেলে।’

এতে হাসতে হাসতে সূর্য বলেন, ‘তুমি শেষ টি-টোয়েন্টি সিরিজে আমাকে যা শিখিয়েছিলে, সেটাই আমি করার চেষ্টা করেছি। আমি চাইব, তুমি আমাকে ব্যাটিং আরও শেখাও। আমাকে শেখাও, কীভাবে আরও উন্নতি করতে পারি।’ এর পরে বলেন, ‘মজা করছি ভাববেন না যেন। এ হলো আমার ব্যাটিং কোচ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...