| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আউট হয়ে হেলমেট-ব্যাট ছুঁড়ে মারায় শান্তকে সতর্ক বার্তা দিলেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৯ ১১:৪৯:২৯
আউট হয়ে হেলমেট-ব্যাট ছুঁড়ে মারায় শান্তকে সতর্ক বার্তা দিলেন বিসিবি

এমন আউট মেনে নিতে পারেননি তিনি। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার সাজঘরে ফেরার সময় বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে ছুড়ে মারেন হেলমেট ও ব্যাট। ক্ষোভ ছিল তার নিজের ওপরই। এই ঘটনা অবশ্য বিসিবির নজর এড়ায়নি। সতর্ক করার সঙ্গে একটি ডেমোরিট পয়েন্টও দেওয়া হয়েছে শান্তকে।

রোববার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচে লেভেল ১ ভঙ্গ করেছেন শান্ত। কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী ক্রিকেট সামগ্রীর ওপর বিরক্তি দেখানোয় ডেমোরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে।

মোট চার পয়েন্ট হলে ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসে ক্রিকেটারদের ওপর। ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করায় কোনো শুনানির প্রয়োজন হয়নি শান্তর।

চট্টগ্রামের বিপক্ষে ৬ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৬০ রান করেছেন তিনি। এবারের বিপিএলে ৯ ম্যাচ খেলে ৫০ গড় ও ১১৭.০৫ স্ট্রাইক রেটে ৩৫০ রান করেছেন শান্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...