| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তাসকিনকে নিয়ে যা বললেন নাসির

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৮ ২২:১৪:০৮
তাসকিনকে নিয়ে যা বললেন নাসির

তাসকিনের পরিশ্রম ফল দিয়েছে। তিনি এখন যে কোনো দলে থাকা মানেই অধিনায়কের বড় ভরসা। যেমন করে তার ওপর ভরসা করছেন ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন।

শুধু ভরসা করাই নয়, বয়সে ছোট (তাসকিনের ২৭, নাসিরের ৩১) সতীর্থকে দেখে অনুপ্রাণিতও হতে চান নাসির। ঢাকা অধিনায়ক বলেন, ‘তাসকিন যেভাবে কামব্যাক করেছে। জাতীয় দল থেকে বের হওয়ার পর যেমন কষ্ট করেছে, আমার মনে হয় সব ক্রিকেটারেরই এই জিনিসটা ফলো করা উচিত।’

ফল না আসলে অনুশীলন আর পরিশ্রম বাড়াতে হবে, সেটার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হওয়া চাই। নাসির সেটা তাসকিনকে দেখেই শিখতে চান। তার ভাষায়, ‘আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বা নিজে উন্নতি করতে চান, তাহলে এখন যদি দুই ঘণ্টা প্র্যাকটিস করেন, হয়তো সে জায়গায় চার ঘণ্টা অনুশীলন করতে হবে। তাহলে এটা আমার ও বাংলাদেশ দলের জন্য ভালো হবে। অবশ্যই ওকে ফলো করা উচিত। ও যে কষ্ট করে ও পরিশ্রম করে তার ফল ও পাচ্ছে। জাতীয় দলেও পাচ্ছে, বিপিএলেও আল্লাহর রহমতে ভালো করছে।’

তাসকিনের মানসিকতাতেও অনেক পরিবর্তন এসেছে বলে মনে করেন নাসির। এই বিষয়ে তার বক্তব্য, ‘ও এখন যেখানে, যে পরিস্থিতিতেই খেলুক না কেন; ম্যাচের যেকোনো সিচুয়েশনই হোক না কেন, ও কখনই এই জিনিসটা অনুভব করে না যে আমরা হারতে এসেছি বা হারবো। সবসময় চেষ্টা করে দলকে জেতানোর জন্য। টিমকে সাপোর্ট করার জন্য হান্ড্রেড প্লাস পারসেন্ট এফোর্ট দেয়।’

নাসির কথা বলেছেন তার ‘ফিনিশার’ তকমা নিয়েও। এবারের বিপিএলে নিয়মিতই তার ব্যাট হাসছে। কিভাবে পারছেন? সাফল্যের রহস্য কী?

নাসির জানালেন, ‘আমার কাছে মনে হয় যারা ওই জায়গাতেই ব্যাটিং করে এটা হচ্ছে তাদের বাই বর্ন বা ছোটবেলা থেকেই ওই পরিস্থিতিতে যদি আপনি খেলেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আপনি এখন একটা ওপেনার বা মিডল অর্ডারকে লোয়ার অর্ডার বানিয়ে দিলে তার জন্য কঠিন হবে। আমি ছোটবেলা থেকে যখনই খেলেছি, হয়তো ওরকম রোল ছিল বা নিচে ব্যাট করতাম। হয়তো এ কারণে ওই জায়গাতে সফল হয়েছি।’

বিপিএলের সিলেটপর্বে ভালো দর্শক হচ্ছে। এমনকি টিকিটের জন্য হাহাকারও দেখা যাচ্ছে। এই বিষয়টিকে ইতিবাচক মনে করছেন নাসির। তার ধারণা, যদি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলো হতো তবে সব জায়গায়ই দর্শক থাকতো।

নাসির বলেন, ‘কালকে কথায় কথায় বলছিলাম, এখন মনে হচ্ছে যে বিপিএল হচ্ছে। কারণ মাঠ ভর্তি দর্শক। এ জিনিসটা যদি হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হতো। খুলনায়, রাজশাহীতে, বগুড়ায়...তাহলে দর্শক আরও বেশি হতো। তখন বিপিএলের (অবস্থা) আরও ভালো থাকতো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...