| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে ফাইনাল রাউন্ডে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৮ ১১:৩৫:৪০
চমক দিয়ে ফাইনাল রাউন্ডে ব্রাজিল

গ্ৰুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্টে আগেই ফাইনাল রাউন্ড নিশ্চিত ছিল ব্রাজিল ও প্যারাগুয়ের। ফলে শেষ ম্যাচে দুই দলের লড়াই রূপ নেয় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।

শনিবার (২৮ জানুয়ারি) কলাম্বিয়ার এস্তাদিও দেপোর্টিভো স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের যুবারা।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে ব্রাজিলের যুবারা। ২২তম মিনিটে কেভিন পেরেইরার গোলে লিড নেয় প্যারাগুয়ে। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেননি ব্রাজিলের ফরোয়ার্ডরা। ৩০তম মিনিটে স্টেনিওর গোলে সমতায় ফেরে পেলে-নেইমারদের অনুসারীরা।

দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় প্যারাগুয়ের জালে আবারও বল জড়ান ব্রাজিলের রোনাল্ড কাদোসো ফাল্কসি। এতে জয়ের পথ তৈরি হয়ে যায় সেলেসাওদের।

ফলস্বরূপ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল রাউন্ডে উঠে গেল টুর্নামেন্টের ১১ বারের চ্যাম্পিয়নরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...