| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাত পোহাতেই মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে সময় সুচি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৭ ২১:২৩:৩৯
রাত পোহাতেই মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে সময় সুচি

অন্যদিকে তিন ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে তালিকার রয়েছে চতুর্থ স্থানে রয়েছে আর্জেন্টিনা। ফলে পরের রাউন্ডে যেতে হলে তাদের জয়ের বিকল্প নেই। এই দুই দল রাত পোহাতেই একই সময়ে আলাদা ম্যাচে মাঠে নামছে।

শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায় ‘জুনিয়র কোপা আমেরিকা’ খ্যাত অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৩০তম আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে দুই পরাশক্তি।

কলাম্বিয়ার এস্তাদিও দেপোর্টিভো স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা প্যারাগুয়ে। দুই দলের এই ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। কেননা ব্রাজিলের মতো প্যারাগুয়েও তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করে রেখেছে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ ও দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে জিতে টুর্নামেন্টের পরের রাউন্ড অনেকটাই নিশ্চিত করে রেখেছিল। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের কলাম্বিয়ার সঙ্গে ১-১ গোলের ড্রয়ে আশা বাঁচে আর্জেন্টিনার।

অপর ম্যাচে স্বাগতিকদের কলাম্বিয়ার বিপক্ষে এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে অলিখিত ফাইনালে মুখোমুখি হবে মেসি-ডি মারিয়াদের অনুসারী আর্জেন্টিনা। এই ম্যাচ যদি ড্র হয় তাহলে দুই দল এক পয়েন্ট করে পাওয়ায় স্বাগতিকরা পাঁচ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করবে। আর আকাশি নীল শিবির যদি জেতে তাহলে কোচ হ্যাভিয়ের ম্যাশচেরানোর আর্জেন্টিনা দল চলে যাবে পরের ধাপে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ব্যাকফুটে চলে গিয়েছিল আর্জেন্টিনার যুবারা। তবে তৃতীয় ম্যাচে পেরুকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে হেক্সা মিশনে আশা বাঁচিয়ে রাখে পাঁচবার এই কাপ জেতা আর্জেন্টিনার যুবারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...