| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

৪৮ দিন পর বিশ্বকাপে মেসির রাগের কারণ প্রকাশ্যে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৭ ১৬:৫২:১৯
৪৮ দিন পর বিশ্বকাপে মেসির রাগের কারণ প্রকাশ্যে

রেগে গিয়েছিলেন খোদ লিয়োনেল মেসিও। তোপ দেগেছিলেন বিপক্ষ কোচ লুইস ফান হালের প্রতি। কেন সেই ম্যাচে ডাচ কোচের উপর রেগে গিয়েছিলেন মেসি, তা প্রকাশ্যে এনেছেন তাঁর প্রাক্তন সতীর্থ জুয়ান রোমান রিকেলমে।

ম্যাচের মাঝে ডাচ কোচের সামনে গিয়ে গোলের পর কানে হাত দিয়ে উচ্ছ্বাস করতে দেখা গিয়েছিল মেসিকে। কোনও দিন তাঁকে ফুটবল মাঠে এতটা রাগতে দেখা যায়নি। মেসির সেই চেহারা ছিল অজানা। সেই ঘটনার কথা বলতে গিয়ে রিকেলমে বলেছেন, “উনি এমন কথা বলেছিলেন যেটা বলা উচিত ছিল না। ফুটবলে এ ধরনের জিনিস হওয়া একেবারেই উচিত নয়। মেসিকে কোনও ভাবেই রাগানোর দরকার ছিল না। ওকে বরং জড়িয়ে ধরে তারিফ করা উচিত ছিল, যাতে কিছুটা হলেও আবেগপ্রবণ হয়ে ওঠে ওর মন।”

রিকেলমে আরও বলেছেন, “বিশ্বের সেরা ফুটবলার যদি রেগে যায় তা হলে তাকে হারানো যায় না। অসম্ভব। সে কারণেই ম্যাচের আগে মেসির সম্পর্কে ফান হাল যা বলেছিল তাতে মেসিরই সুবিধা হয়ে গিয়েছিল। মেসির পক্ষে একটা সুবিধা হল, ও রেগে গেলেও কার্ড দেখিয়ে ওকে মাঠের বাইরে বের করে দেওয়া কঠিন কাজ।”

উল্লেখ্য, আর্জেন্টিনা ম্যাচের আগে ফান হাল জানিয়েছিলেন, মেসিকে আটকানোর প্রক্রিয়া তাঁর জানা। কিন্তু কিছুতেই প্রকাশ্যে সেটা বলবেন না। খুবই সহজ ভাবে মেসিকে আটকে দেওয়ার পরিকল্পনা ছকার কথা বলেছিলেন ফান হাল। সেই অপমান মেনে নিতে পারেননি মেসি। তিনি রেগে গিয়েছিলেন। তাঁর প্রতিফলন দেখা যায় মাঠে। যদিও আর্জেন্টিনাকে ম্যাচটি টাইব্রেকারে জিততে হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...