| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয় সিলেট, দেখুন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৭ ১৪:৫২:০৬
৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয় সিলেট, দেখুন সর্বশেষ স্কোর

সিলেটের মাঠে স্বাগতিক হিসেবে নেমেছে এবারের আসরের সবচেয়ে সফল দল সিলেট স্ট্রাইকার্স। তবে সিলেটে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে দলটি। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে সিলেট পর্ব শুরু করেছিল মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট।

টসে হেরে সিলেটের পক্ষে ব্যাটিং করতে নামে টম মুরস এবং নাজমুল হোসেন শান্ত। রংপুরের বিপক্ষে প্রথম ওভারটা উইকেটহীন কাটায় সিলেট। তবে রান তুলতে পারে মোটে ২। এরপর টানা তিন ওভারে চার উইকেট হারিয়ে ভালোই চাপে পড়ে সিলেট।

সিলেটের উইকেটের থেকে দারুণ সুইং আদায় করে নিতে থাকেন রংপুরের আফগান রিক্রুট আজমতউল্লাহ ওমরজাই। নিজের প্রথম দুই ওভারে সুইংয়ের দারুণ পসরা সাজিয়ে তুলে নেন একাই ৩ উইকেট। নিজের প্রথম দুই ওভার থেকে ১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন এই পেসার। নিজের প্রথম দুই ওভারে ১১টি ডট আদায় করে নেন আজমতউল্লাহ।

দ্বিতীয় ওভারে রংপুরের আজমতউল্লাহ ওমরজাই টম মুরের উইকেট তুলে নেন। এই ব্যাটসম্যান করতে পারেন ২ রান। পরের ওভারে আউট হয়ে ফেরেন নাজমুল শান্তও। আউট হওয়ার আগের বলে শেখ মেহেদীকে কাউ কর্ণারের উপর দিয়ে উড়িয়ে ছয় আদায় করে নেন শান্ত।

পরের বলে মিড অফের উপর দিয়ে আরেকটি ছয় মারতে গিয়ে শোয়েব মালিকের দারুণ এক ক্যাচে পরিণত হয়ে ৯ রান করে ফেরেন শান্ত। পরের ওভারে আজমতউল্লাহ তুলে নেন তৌহিদ হৃদয়ের উইকেট। এবারের আসরে দারুণ ফর্মে থাকা হৃদয় ৫ বলে শূন্য রান করে ফেরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর সিলেট সিক্সার্স ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪ রান সংগ্রহ করে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...