| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আইসিসি থেকে বড় সুখবর পেল বাবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৭ ১১:৪৫:১২
আইসিসি থেকে বড় সুখবর পেল বাবর

আর এবার জিতলেন বাবর। ২০২২ সালে তিন ফরম্যাটের ক্রিকেটে দুর্দান্ত ছিলেন পাকিস্তানের অধিনায়ক। ব্যাট হাতে এবং অধিনায়কত্বে মনে রাখার মতো একটি বছর কাটিয়েছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে ৪৪ ম্যাচ খেলেছেন তিনি। ৫৪.১২ গড়ে করেছেনে ২ হাজার ৫৯৮ রান। ৮ শতকের সঙ্গে আছে ১৫টি অর্ধশতক। ৪৪ ম্যাচের মধ্যে ২৩টি জিতেছে পাকিস্তান। নিজের এবং দলের এমন পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের বেন স্টোকস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের টিম সাউদিকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর আজম।

অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে পেছনে ফেলে ২০২২ সালের সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক। ২০২১ সালেও এই ফরম্যাটের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মাত্র ৯টি ওয়ানডে খেলেছিলেন বাবর। ৮৪.৮৭ গড়ে ডানহাতি এই ব্যাটার রান করেছেন ৬৭৯। তিনটি সেঞ্চুরি ছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন পাঁচটি।

অধিনায়ক হিসেবেও বছরটি দারুণ কেটেছে বাবরের। তার সঙ্গে মনোনয়ন পাওয়া সিকান্দার রাজা খেলেছেন ১৫ ওয়ানডে। আট উইকেট শিকারের পাশাপাশি ডানহাতি এই ব্যাটার রান করেছেন ৬৪৫। ব্যাটিং গড় ৪৯.৬১, স্ট্রাইক রেট ৮৭.১৬। দুই হাফসেঞ্চুরির সঙ্গে রয়েছে তিনটি সেঞ্চুরি। গত বছর সবচেয়ে বেশি রান করেছেন সেরার দৌড়ে থাকা আরেক ক্রিকেটার শাই হোপ। ২১ ম্যাচে ক্যারিবীয় এই ব্যাটার করেন ৭০৯ রান, ব্যাটিং গড় ছিল ৩৫.৪৫। সেঞ্চুরি তিনটি। হাফ সেঞ্চুরি দুটি। বর্ষসেরা হওয়ার দৌড়ে একমাত্র বোলার ছিলেন অ্যাডাম জাম্পা। ১২ ম্যাচে ৩০ উইকেট শিকার করেছেন ডানহাতি এই লেগ স্পিনার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...