| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জয়ের পর আবারো মাঠে নামছে আর্জেন্টিনা, জেনে নিন দিন-ক্ষণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৬ ২১:৫৭:২৬
বিশ্বকাপ জয়ের পর আবারো মাঠে নামছে আর্জেন্টিনা, জেনে নিন দিন-ক্ষণ

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে মাঠে দেখা যাবে মেসি ও ডি মারিয়াদের। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

প্রীতি ম্যাচগুলো প্রথমে আর্জেন্টিনার দুটি ভিন্ন প্রদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে সিদ্ধান্ত নেয়া হয় দুটি খেলাই বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনাকে মাঠে দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। তাদের সেই অপেক্ষা শেষ করতেই মাঠে নামার ঘোষণা দিল আলবিসেলেস্তেরা।

এদিকে, প্রীতি ম্যাচের আগেই প্রধান কোচের মেয়াদ বাড়ানোর বিষয়ে আর্জেন্টিনার ফুটবল সংস্থার সঙ্গে কথা বলবেন লিওনেল স্কালোনি।

যদিও প্রধান কোচের মেয়াদ বাড়ানোর বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। তবে সেটির জন্য কেবল ঘোষণার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে যাচ্ছেন মেসিদের বর্তমান কোচ স্কালোনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...