| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

হ্যাটট্রিক সহ এমবাপের অবিশ্বাস্য ৫ গোলে শেষ হল পিএসজির ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৪ ১০:৪৪:৪৭
হ্যাটট্রিক সহ এমবাপের অবিশ্বাস্য ৫ গোলে শেষ হল পিএসজির ম্যাচ, জেনে নিন ফলাফল

বিশ্বকাপ ফাইনালের পর ঠিক এক মাস পরেই এল এমবাপের হ্যাটট্রিক। ফাইনাল দুর্ধর্ষ খেলে কাঁপিয়ে দিয়েছিলেন ফ্রান্স ফুটবলের বর্তমান পোস্টার বয়। যদিও নায়ক হওয়া হয়নি। তারপরে ক্লাবের হয়ে খেলতে নেমেই স্ট্রসবার্গের বিরুদ্ধে ম্যাচ জিতিয়েছিলেন শেষ মুহূর্তে গোল করে। তারপরে থেকে কিছুটা নিষ্প্রভই ছিলেন তিনি। লিগা-ওয়ানে লেন্সের কাছে হারের পর প্রবল সমালোচনার মুখে পড়েন। এর পর ছুটি কাটাতে চলে যান নিউ ইয়র্কে।

সম্প্রতি রিয়াধে মেগা প্রীতি ম্যাচেও খেলে এসেছেন। যেখানে তিনি মেসির পাওয়া পেনাল্টি থেকে গোলের দেখা পেয়েছিলেন। সেই প্রদর্শনী ম্যাচ খেলার ৭২ ঘন্টা পরে ফ্রেঞ্চ কাপে নেমেই এবার হ্যাটট্রিক সমেত পাঁচ গোল এল এমবাপের পা থেকে।

মেসিকে বিশ্রাম দিয়ে কোচ গ্যালতিয়ের এই ম্যাচে নামিয়েছিলেন এমবাপে, নেইমার দুজনকেই। তারপরেই গোটা ম্যাচে গোলের ঝড়। চলতি সিজনে এই নিয়ে এমবাপে ২৪ ম্যাচে এমবাপের ২৫ গোল হয়ে গেল। পিএসজির জার্সিতে সবমিলিয়ে এমবাপের গোলসংখ্যা দাঁড়াল ১৯৬-এ। আর চার গোল করলেই ক্লাবের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গোলদাতা হয়ে যাবেন এদিনসন কাভানিকে পেরিয়ে। এই আগে কোনও পিএজসি তারকা কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে পাঁচ গোল করতে পারেননি। এই প্ৰথমবার সেই কীর্তি অর্জন করলেন এমবাপে।

২৯ মিনিটে নুনো মেন্ডেসের ক্রস থেকে প্ৰথমে গোলবন্যার সূচনা করেন এমবাপে। তারপরে ৩৪ এবং ৪০ মিনিটে আরও দুটো গোল করে বিরতির আগেই মাত্র ১২ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে যান তারকা। নেইমারও ৩৩ মিনিটে স্কিলের প্রদর্শনী সমেত গোলদাতা হিসাবে নাম লিখিয়ে যান। প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল করেন এমবাপে ৫৬ এবং ৭৯ মিনিটে। কার্লোস সোলারকে দিয়ে আরও একটা গোল করান নেইমার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...