| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্র ১৪ মিনিটের ঝড়ে উড়ে গেল সব

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৩ ১২:২৪:৫৪
মাত্র ১৪ মিনিটের ঝড়ে উড়ে গেল সব

নরওয়ে সুপারস্টারের বিধ্বংসী পারফরম্যান্সে ভর করে ম্যান সিটি ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিল উলভসদের। তিনটে গোল-ই এল হালান্ডের পা থেকে। সিজনের মাত্র মাঝপথেই চলতি ইপিএলে ২৫তম গোল হয়ে গেল তারকার। গত সিজনে মহম্মদ সালাহ এবং সং হিউন মিন ইপিএলে যুগ্মভাবে গোল্ডেন বুট জিতেছিলেন ২৩ গোল করে। তাঁদের পেরিয়ে গেলেন এবার হালান্ড। মরশুম শেষে তাঁর নামের পাশে কত গোল জড়ো হবে, সেই আলোচনা তুলে দিলেন তিনি এদিনই।

ইপিএলে দ্রুততম চারটে হ্যাটট্রিক করা তারকাদের মধ্যে এতদিন শীর্ষে ছিলেন রুড ভ্যান নিসেলরয়। ৬৫ ম্যাচ খেলে ডাচ স্ট্রাইকার চারটে হ্যাটট্রিকে পৌঁছেছিলেন। হালান্ড ইপিএলে চতুর্থতম হ্যাটট্রিক করলেন মাত্র ১৯ ম্যাচে। প্ৰথম সিজনে ইপিএলে এসেই গোলের সুনামি বইয়ে দিচ্ছেন তিনি।

আগের ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে ৪-২ জয় পেয়ে উলভ ম্যাচে নেমেছিল পেপ গুয়ার্দিওলার দল। ৪০ মিনিটে হালান্ড প্ৰথমে গোলের খাতা খোলেন কেভিন ডি ব্রুইনের ক্রস হেডে জালে জড়িয়ে। সেই সময় ইচ্ছামত গোলের সুযোগ তৈরি করছিল ম্যান সিটি।

বিরতির পরেই বক্সের মধ্যে ইকের গুণ্ডেগানকে ফাউল করে বসেন রুবেন নেভাস। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে যান নরওয়েজিয়ান তারকা। ঠিক চার মিনিট পরেই আসে সিটির দ্বিতীয় গোল। গোলকিপার হোসে সা ভুল করে রিয়াদ মাহরেজের পায়ে বল পাঠিয়ে দেন। মাহরেজ নিজে গোলে শট না হাঁকিয়ে সহজ পাস বাড়িয়ে দেন হালান্ডকে। ঠান্ডা মাথায় চমৎকার ফিনিশিংয়ে তিনি হ্যাটট্রিক সম্পন্ন করে যান।

এর আগে চলতি সিজনে তিনি হ্যাটট্রিক করেছেন ক্রিস্ট্যাল প্যালেস, নটিংহ্যাম ফরেস্ট এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ৬১ মিনিটে পরিবর্ত হিসাবে কোচ তাঁকে তুলে নেওয়ার আর গোলের সংখ্যা বাড়ানো সুযোগ পাননি তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...