মেসিকে দলে না নিয়ে মাঠে নামবে পিএসজি
ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২২ ২১:৩০:৫৭
তাহলে কি ইনজুরিতে পড়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড? মনের ভেতর এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক! যদিও সৌদি আরবে খেলা প্রীতি ম্যাচে সেরকম কোনো সমস্যায় ভুগতে দেখা যায়নি তাকে। ফরাসি গণমাধ্যমের মতে, মেসিকে মূলত বিশ্রাম দিয়েছে পিএসজি। শুধু মেসি নন এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকেও।
ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন নুনো মেন্দেস। মেসি না থাকলেও আক্রমণত্রয়ীর বাকি দুজন- নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে ঠিকই স্কোয়াডে রেখেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
