| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

“যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করার”

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২২ ১৭:০৭:২১
“যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করার”

তিন ইনিংসে ১৯৫ রান করেছেন তৌহিদ হৃদয়। স্ট্রাইক রেট ১৭০ ছুঁইছুঁই। শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় জানিয়েছেন, দ্রুতই মাঠে ফেরার প্রত্যাশার কথা।

তিনি বলেন, “এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করতেছি। আমার সেলাই কাটা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি আসবো ইন শা আল্লাহ। আমার টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত জানাবে কবে থেকে ফিরবো।”

ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে শেষ ম্যাচে করেছেন ৪৬ বলে ৮৪ রান করেছেন হৃদয়। তবে চোট কাটিয়ে এসে যে আবারও পুরোনো ফর্মে ফেরা সহজ হবে না, সেটা জানেন তিনিও। যদিও হৃদয়ের আশা, শেষ থেকেই শুরু করতে পারবেন আবার।

তিনি বলেন, “আমি বলতে পারতেছি না। তবে আমি চেষ্ট করবো আমার সেরাটা দিয়ে, যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করার। বাকিটা আল্লাহর ইচ্ছে। আমি বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি আশাবাদী যে ভালো কিছু হবে ইন শা আল্লাহ।”

“আমার কাছে কখনোই মনে হয়নি আমি দুর্ভাগা। কারণ আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আমি মনে করি যত সময় নিয়ে জাতীয় দলে ঢোকা যায় ততই ভালো। জাতীয় দল এমন একটা জায়গা যেখানে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...