| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নতুন করে আবার জাতীয় দলে খেলা নিয়ে মুখ খুললেন আশরাফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২২ ১৬:৫৬:৪৫
নতুন করে আবার জাতীয় দলে খেলা নিয়ে মুখ খুললেন আশরাফুল

বাংলাদেশের তারকা ক্রিকেটের হিসেবে আবির্ভূত হয়েছিলেন আশরাফুল। টাইগারদের অনেক প্রথম জয়ের নায়কও তিনি। তবে ২০১৩ সালের মে মাসের পর বাংলাদেশের হয়ে আর খেলা হয়নি অভিজ্ঞ এই ব্যাটারের। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং কাণ্ডে জড়িয়েছিলেন তিনি। ফিক্সিংয়ের প্রমাণ পাওয়ায় ৫ বছর নিষিদ্ধ ছিলেন আশরাফুল। শাস্তি ভোগ করে ক্রিকেটে ফিরলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

২০১৭-১৮ মৌসুমে কেবল মাত্র বলার পারফর্ম করেছিলেন আশরাফুল। কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫ সেঞ্চুরিতে ১৩ ম্যাচে করেছিলেন ৬৬৫ রান। এরপর থেকে আবারও ছন্দহীন ডানহাতি এই ব্যাটার। জাতীয় দলের হয়ে ফিরতে মরিয়া থাকলেও বয়স ৩৮ পেরিয়ে যাওয়া এই ব্যাটার এখন আর বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন না। ঘরোয়া লিগে আর দুই-একটি মৌসুম খেলেই ক্রিকেটকে বিদায় বলতে চান তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, ‘না। এখন আর আশা করি না। এখন আমি শুধু খেলতে চাই। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি, কিন্তু যারা তরুণ আছে তারা যে বসে আছে ওইটা নিয়েই চিন্তায় আছি। আর হয়তো একটা-দুইটা সিজন খেলবো তারপর শেষ।’

বাংলাদেশের হয়ে ৬১ টেস্ট খেলা আশরাফুল ২৪ গড়ে করেছেন ২ হাজার ৭৩৭ রান। যেখানে ছয় সেঞ্চুরির সঙ্গে ৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ২২.২৩ গড়ে ১৭৭ ওয়ানডে ডানহাতি এই ব্যাটারের রান ২ হাজার ৪৬৮। ২০ হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে তিনটি সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচ খেলে ৪৫০ রান করেছেন।

দুই হাফ সেঞ্চুরি করা আশরাফুলের গড় ১৯.৫৬ এবং স্ট্রাইক রেট ১২৬.৪০। বাংলাদেশের হয়ে এসব অভিজ্ঞতা শেয়ার করতে চান তিনি। ২২ গজকে বিদায় বলার পর ক্রিকেটের সঙ্গেই থাকতে চান আশরাফুল। তিনি বলেন, ‘এখনও ওইভাবে চিন্তা করিনি কিন্তু ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার একটা খেলার অভিজ্ঞতা আছে আমি সেই জিনিসগুলো হয়তো শেয়ার করতে চাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...